/

www.land.gov.bd আর এস খতিয়ান অনুসন্ধান করুন ২০২৫

আর এস খতিয়ান অনলাইনে চেক করতে বা খতিয়ানের কপি সংরক্ষ করতে চাচ্ছেন? তাহলে আর এস খতিয়ান অনুসন্ধান করার প্রক্রিয়াটি এখানে জেনে নিন। 

যদিও বর্তমানে বাংলাদেশের বি আর এস খতিয়ানের প্রচলন হয়েছে। তবে জমির মালিকানা যাচাই করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর এস খতিয়ান। যাইহোক, বিভিন্ন কারণে আমাদের আর এস খতিয়ান যাচাই করতে হয় এবং খতিয়ানের কপি প্রয়োজন হয়। তাই এই আর্টিকেলে আর এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি ও প্রয়োজনীয় লিংক দেখে নিতে পারেন।

RS Khatian Check করতে আপনার জমির-

  • বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নং এবং 
  • খতিয়ান নং/ দাগ নং/ মালিকের নাম প্রয়োজন হবে।

এগুলো আপনার কাছে থাকলে জমির আর এস রেকর্ড চেক ও অনলাইন কপি/ সার্টিফাইড কপি বের করার পদ্ধতি দেখে নিন।

আর এস খতিয়ান অনুসন্ধান

অনলাইনে আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য, https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করে, জমির বিভাগ> জেলা> উপজেলা সিলেক্ট করুন। তারপর খতিয়ানের ধরন “আর এস” দিয়ে মৌজার সিলেক্ট করুন। এবার সেই মৌজার খতিয়ানের তালিকা থেকে আপনার নামে ২বার ক্লিক করলে আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। 

আর এস খতিয়ান অনুসন্ধান - আর এস খতিয়ান যাচাই/ চেক

এভাবে ভুমি সেবা আর এস খতিয়ান অনুসন্ধান করার পর মোবাইলে ফি পরিশোধ করে সার্টিফাইড বা অনলাইন কপির জন্য আবেদন করা যায়। 

উপরের ধারাবাহিক প্রক্রিয়াটি আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। তাই আপনাদের জন্য এই অনুসন্ধান পদ্ধতিটি কয়েকটি ধাপে দেখানো হলো: 

আর এস খতিয়ান যাচাই করতে, 

  • প্রথমে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে যান
  • তারপর আপনার জমির বিভাগ> জেলা> উপজেলা> সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরন ঘরে “আর এস” ক্লিক করুন
  • মৌজা সিলেক্ট করুন বা লিখে সার্চ করুন
  • খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ান সিলেক্ট করুন
  • (খতিয়ানের তথ্য না পেলে খতিয়ান নং/ দাগ নং/ মালিকের নাম লিখে খুঁজুন)
  • খতিয়ানের তথ্য এলে ২ বার ক্লিক করে আর এস পর্চা দেখুন
www.land.gov.bd আর এস খতিয়ান অনুসন্ধান/ যাচাই

এবার এখান থেকে আপনার খতিয়ানের কপি পেতে চাইলে, খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করে রাখুন।

আরও পড়ুনঃ

www.land.gov bd আর এস খতিয়ান ডাউনলোড

RS Khatian Check করে খতিয়ানের কপি ডাউনলোড করার জন্য নিচের ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করলে, খতিয়ানটি কার্ট/ ঝুড়িতে যুক্ত থাকবে। তারপর উপরের ডান দিকের ঝুড়ি অপশনে ক্লিক করে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে। 

ভূমি সেবা আর এস খতিয়ান ডাউনলোড অনলাইন কপি

উপরের ছবিতে দেখানো তথ্যগুলো অনুসারে তথ্যের ধরন, খতিয়ানের কপির ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করবেন। তারপর ‘চেকআউট করুন’ অপশনে ক্লিক করে একটি একাউন্ট রেজিস্টার করে ফি পরিশোধ করবেন।

www.land.gov.bd আর এস খতিয়ান ডাউনলোড

সেখানে আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে, এনআইডি নাম্বার> ইমেইল এড্রেস> ঠিকানার তথ্য দিয়ে RS Khatian এর ১০০ টাকা পেমেন্ট সম্পন্ন করবেন। পেমেন্ট করার পর প্রাপ্ত রিসিটটি ডাউনলোড করে নিবেন। পরবর্তীতে নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সেই রিসিটটি দিয়ে RS Khatian Online Copy সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ

ভূমি সেবা আর এস খতিয়ান যাচাই

ভূমি সেবার সরকারি ওয়েবসাইট থেকে আর এস খতিয়ান যাচাই করতে land.gov.bd ওয়েবসাইটের dlrms.land.gov.bd লিংকে যান। তারপর সার্ভে খতিয়ান সিলেক্ট করে জমির বিভাগ, জেলা ও উপজেলার নাম সিলেক্ট করুন। এবার খতিয়ানের ধরণ ‘আর এস’ সিলেক্ট করে মৌজা সিলেক্ট করুন। সর্বশেষে খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানে ২ বার ক্লিক করে আর এস খতিয়ান চেক করবেন।

আর এস খতিয়ান অনুসন্ধান করুন - আর এস খতিয়ান যাচাই

এভাবে যদি খতিয়ানের তথ্য না পান, তাহলে অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করে জমির দাগ নম্বর বা মালিকের নাম লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলেই ই পর্চা খতিয়ান অনুসন্ধান হয়ে যাবে। তারপর এখান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে,

  • খতিয়ানের তথ্য পেজে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন
  • তারপর ঝুড়ি অপশনে ক্লিক করে খতিয়ান, আবেদনের ধরন ও ঠিকানা সিলেক্ট করুন
  • নিচের ‘চেকআউট করুন’ অপশনে ক্লিক করে নাম ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন 
  • এবার একটি NID Number, ইমেইল এড্রেস ও ঠিকানা লিখে বিকাশ/ নগদের মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করুন।

এভাবে অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করার পর সাধারণত ৭ কার্যদিবসের মধ্যেই আর এস খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফিকেট কপি সংগ্রহ করতে পারবেন।

FAQ’s

আর এস খতিয়ান কি?

শুধুমাত্র খাস জমি রেকর্ড করার জন্য যে বিশেষ ধরনের খতিয়ান বা পর্চা প্রস্তুত করা হয়, সেই খতিয়ানকে আর এস খতিয়ান বলা হয়।

আর এস পর্চা চেক করতে কি কি লাগে?

আর এস পর্চা অনলাইনে চেক করতে জমির বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নং এবং খতিয়ান নং/ দাগ নং/ মালিকের নাম লাগবে।

অনলাইনে আর এস খতিয়ানের রেকর্ড না পেলে করণীয় কি?

বর্তমানে ভূমি রেকর্ড আপডেট করে সকল এলাকার তথ্য সংযুক্ত করা হচ্ছে। তবুও যদি আপনার জমির আর এস রেকর্ড অনলাইনে না পান, তাহলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।

RS Record এর অনলাইন কপি ও সার্টিফাইড কপির ফি কত?

আর এস খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফিকেট কপি সংগ্রহ করতে চাইলে আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *