মৌজা ম্যাপ অনুসন্ধান ও জমির নকশা ডাউনলোড করুন ২০২৫

অনলাইনে জমির মৌজা ম্যাপ অনুসন্ধান করে প্রয়োজনে সেই জমির নকশা ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত প্রক্রিয়াটি এখানে দেখানো হয়েছে।

একটি নির্দিষ্ট এলাকার সকল জমির আকৃতি ও মালিকানা তথ্য অনুসারে সেই এলাকার মৌজার ম্যাপ প্রস্তুত করা হয়। জমির মাপ, মালিকানার তথ্য জানা, জমির নকশা দেখা ইত্যাদির জন্য মৌজা ম্যাপ প্রয়োজন হয়। বর্তমানে যেকেউ চাইলে অনলাইনে ফি পরিশোধ করে নিজের এলাকার মৌজা ম্যাপ Download করতে পারে।

তাই অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করে মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি এই আর্টিকেলে দেখে নিন।

অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান

অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে প্রথমে dlrms.land.gov.bd লিংকে যান। তারপর মৌজা ম্যাপ অপশনে ক্লিক করে আপনার জমির বিভাগ, জেলা, উপজেলা, সার্ভের ধরন ও মৌজা নির্বাচন করুন। তারপর তালিকা থেকে সিট নং খুঁজে ২বার ক্লিক করলেই মৌজা ম্যাপের ছবি দেখতে পাবেন।

এখানে ‘সিট নং’ ঘরে কোন তালিকা না আসলে, উপরের অনুসন্ধান ঘরে আপনার মৌজার সিট নং লিখে পাশের ‘খুঁজুন’ লেখাতে ক্লিক করবেন। তাহলে আপনার মৌজার সেই ম্যাপটি চলে আসবে। তারপর সেখানে ২বার ক্লিক করলেই মৌজা ম্যাপের যাচাইকৃত ছবি দেখতে পাবেন।

বিঃদ্রঃ বাংলাদেশের প্রায় সকল মৌজার ম্যাপ এই ওয়েবসাইটটিতে আপলোড করা রয়েছে। তবে মাঝে মাঝে অনুসন্ধান পেজে মৌজা সিলেক্ট করার পর সিট নং এর তালিকায় কোন তথ্য নাও আসতে পারে। সে ক্ষেত্রে প্রথমে আপনার এলাকার মৌজার সিট নং জেনে নিবেন। তারপর সেটি লিখে ‘খুঁজুন’ লেখাতে ক্লিক করলেই পেয়ে যাবেন। তবুও যদি মৌজা ম্যাপ না আসে, তাহলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।

যাই হোক, মৌজা ম্যাপ অনুসন্ধান করার এই ধাপগুলো আরো সহজভাবে বুঝতে চাইলে নিচের ছবিটি অনুসরণ করুন:

মৌজা ম্যাপ অনুসন্ধান - মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড
  • প্রথমে dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন 
  • মেন্যু থেকে ‘মৌজা ম্যাপ’ অপশনটি সিলেক্ট করুন 
  • মৌজার বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করুন 
  • সার্ভে টাইপ/ খতিয়ানের ধরন সিলেক্ট করুন 
  • ৫ম ঘরে মৌজার নাম সিলেক্ট করুন
  • সর্বশেষে, সিট নং লিখে খুঁজুন লেখাতে ক্লিক করে, প্রাপ্ত তালিকা থেকে সিট নং সিলেক্ট করুন
  • অনলাইনে জমির মৌজা ম্যাপ দেখুন এবং ডাউনলোড করুন

আশাকরি, উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আপনার এলাকার মৌজা ম্যাপ খুব সহজেই চেক করতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ

মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড বাংলাদেশ

বাংলাদেশে মৌজা ম্যাপ বা জমির নকশা ডাউনলোড করার জন্য dlrms.land.gov.bd লিংকে গিয়ে মৌজা ম্যাপ অপশনে বিভাগ> জেলা> উপজেলা> সার্ভের ধরন> মৌজা নির্বাচন করবেন। তারপর তালিকা থেকে সিট নংটিতে ২বার ক্লিক করলেই মৌজা ম্যাপটি পাবেন।

mouja map download online

সেখান থেকে মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য নিচের ‘ঝুড়িতে রাখুন’ লেখাতে ক্লিক করুন। তারপর উপরের ডান পাশের ঝুড়ি আইকনে ক্লিক করে মৌজা ম্যাপটি সিলেক্ট করে নিচের ‘চেকআউট করুন’ অপশনে ক্লিক করবেন।

তারপর একটি নাগরিক অ্যাকাউন্ট রেজিস্টার ও লগইন করে, আপনার নাম, মোবাইল নাম্বার NID Number ও ই-মেইল এ্যাড্রেস লিখবেন। সর্বশেষে, অন্যান্য তথ্য পূরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করে মৌজা ম্যাপ/ জমির নকশা ডাউনলোড করে নিতে পারবেন।

Map Land Gov BD | Mouza Map of Bangladesh 

মৌজা ম্যাপ Download করার জন্য,

মৌজা বের করার নিয়ম - মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম
  • প্রথমে, dlrms.land.gov.bd লিংকে যান
  • মৌজা ম্যাপ সিলেক্ট করে জমির ঠিকানা নির্বাচন করুন
  • তারপর সার্ভে টাইপ ও মৌজা সিলেক্ট করে, সিট নং লিখে খুঁজে ২ বার ক্লিক করুন
  • জমির নকশা আসলে, নিচের ‘ঝুড়িতে রাখুন’ -এ ক্লিক করুন
  • উপরের ঝুড়ি আইকনে ক্লিক করে মৌজা ম্যাপ সিলেক্ট করে, ‘চেকআউট করুন’ অপশনে ক্লিক করুন
  • তারপর নাগরিক অ্যাকাউন্ট রেজিস্টার করে নাম, মোবাইল নাম্বার, NID Number ও ই-মেইল এ্যাড্রেস দিন
  • বিকাশ/ নগদের মাধ্যমে ফি পরিশোধ করুন
  • Map Land Gov BD বা মৌজা ম্যাপ ডাউনলোড করুন

উপরোক্ত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করলে আপনার মৌজা ম্যাপ অনুসন্ধান করে জমির নকশা বা Mouza Map of Bangladesh ডাউনলোড করতে পারবেন সহজেই। আশাকরি সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন।

আরও পড়ুনঃ

FAQ’S

মৌজা কিভাবে বের করবো?

জমির মৌজা বের করার জন্য স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করলে আপনার এলাকার মৌজার নাম ও মৌজা নং জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার কাছে কোন খতিয়ান বা পর্চা থাকলে, সেই খতিয়ানের উপরে মৌজার নাম লেখা দেখতে পাবেন। এভাবে মৌজার নাম দিয়ে পরবর্তীতে অনলাইনে মৌজা ম্যাপ ডাউনলোডও করে নিতে পারবেন।

মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে কত টাকা লাগে? 

মৌজা ম্যাপ সংগ্রহ করতে সর্বমোট ৬৩০ টাকা লাগে। এক্ষেত্রে ৫২০ টাকা ম্যাপ এর জন্য ফি দিতে হয় এবং বাড়তি ১১০ টাকা ডাকযোগে ম্যাপটি পাঠানোর জন্য খরচ দিতে হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *