/

নামজারি করতে কত টাকা লাগে ২০২৫

জমি খারিজ বা নামজারি করার জন্য আবেদন করতে চাচ্ছেন? তাহলে ২০২৫ সালে নামজারি করতে কত টাকা লাগে তার সঠিক তথ্য নিচে জেনে নিন। 

অনলাইনে জমির নামজারি আবেদন করার মাধ্যমে পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের সাবমিট করা যায়। জমি সংক্রান্ত বিভাগ মীমাংসার জন্য এই কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারি এই নাগরিক সুবিধাটি পাওয়ার জন্য আবেদন করতে চাইলে অনেক অসাধু ব্যক্তিরা নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি ফি নিয়ে থাকে। 

প্রকৃতপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনলাইনে নামজারি আবেদন করার মাধ্যমে খুবই অল্প টাকায় জমির মালিকানা তথ্য আপডেট করে নিতে পারবেন। এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগে সে সম্পর্কে আগেই জেনে নিতে হবে। তাই এই আর্টিকেলটি পড়ে সেসকল তথ্যগুলো ভালোভাবে জেনে নিন।

জমির নামজারি করতে কত টাকা লাগে ২০২৫

অনলাইনে জমির নামজারি করতে সর্বমোট ১,১৭০ টাকা সরকারি ফি বাবদ খরচ হবে। এর মধ্যে ২০ টাকা আবেদন ফি, ৫০ টাকা নোটিশ জারি ফি এবং ১,১০০ টাকা ডিসিআর ফি বাবদ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হয়।

সাধারণত নামজারি আবেদন করার জন্য সর্বপ্রথম অনলাইনে খারিজের আবেদন করতে হয়। এ সময় জমি খারিজের আবেদন ফি ২০ টাকা এবং আবেদনের প্রেক্ষিতে নোটিশ জারি ফি ৫০ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হয়। তারপর খারিজের আবেদন এপ্রুভ করার জন্য ২৮ কার্যদিবস সময় চাওয়া হয়। 

নির্ধারিত সময়ের মধ্যেই জমি খারিজের আবেদনটি এপ্রুভ করা হলে, নামজারি খতিয়ান প্রস্তুত করার জন্য DCR ফি বাবদ আরো ১,১০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হয়। এই ১,১০০ টাকার মধ্যে রেকর্ড হালকরন বা সংশোধন ফি ১,০০০ টাকা, আর প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহের ফি বাবদ ১০০ টাকা দিতে হয়।

অনলাইনে ই নামজারি ফি জমা দেওয়ার জন্য mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে একটি নাগরিক একাউন্ট রেজিস্টার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার সর্বমোট খরচ হবে ২০ + ৫০ + ১,০০০ + ১০০ = ১,১৭০ টাকা। নামজারি করার জন্য এটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফি। অন্যদিকে, কোন দালালের মাধ্যমে জমি খারিজ করতে চাইলে কয়েকগুণ বেশি টাকা চাইতে পারে। তাই সে ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ

ই নামজারি ফি কত টাকা ২০২৫?

২০২৫ সালে বাংলাদেশে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ই নামজারি ফি/ খরচ সর্বমোট ১,১৭০ টাকা নির্ধারিত করা রয়েছে। কেউ যদি আবেদনকারীর কাছে এর থেকে বেশি অর্থ দাবি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। অন্যদিকে, অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফ্রি পরিশোধ করে আবেদন করলে ১,১৭০ টাকা দিয়ে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে। নিচে ই নামজারি ফি এর একটি তালিকা দেওয়া হলো:

বিষয়বস্তুফি এর পরিমাণ
কোর্ট ফি/ আবেদন ফি২০ টাকা
নোটিশ জারি ফি৫০ টাকা
রেকর্ড হালকরন বা সংশোধন ফি১,০০০ টাকা
নামজারি খতিয়ান সরবরাহ ফি১০০ টাকা

ভূমিসেবা সংক্রান্ত বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ২০১৫ সালে নামজারি সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেখানে ই নামজারি ফি এর নির্ধারিত পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী ঘোষণাটি হলো

“বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩০-০৬-২০১৫ তারিখে বলবান করা ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮ নাম্বার পরিপত্রে জমির নামজারি করতে কত টাকা লাগে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী নামজারি ফি এর পরিমাণ হবে-

  • খারিজের আবেদন ফি ২০ টাকা
  • নোটিশ জারি করার ফি ৫০ টাকা
  • জমির রেকর্ড সংশোধন ফি ১,০০০ টাকা
  • নামজারি খতিয়ান প্রস্তুত বাবদ ১০০ টাকা

এভাবে সর্বমোট ১,১৭০ টাকা সরকার নির্ধারিত খরচ হবে ই নামজারি আবেদন করার জন্য।

আরও পড়ুনঃ

FAQ’s

ই নামজারি আবেদন ফি কত?

২০২৫ সালে ই নামজারি আবেদন ফি বাবদ সর্বমোট ১,১৭০ টাকা জমা দিতে হবে। এই নির্ধারিত ফি কয়েকটি ভাগে আলাদা আলাদা সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

জমির মিউটেশন করতে কত টাকা ফি লাগে?

জমির মিউটেশন বা খারিজ করতে সর্বমোট ১,১৭০ টাকা ফি পরিশোধ করতে হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *