বি আর এস খতিয়ান যাচাই করুন ২০২৫
বি আর এস খতিয়ান যাচাই করে জমির মালিকানার বিস্তারিত তথ্য সম্পর্কে সর্বশেষ ভূমি জরিপের রেকর্ড জানতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে চলমান জমির রেকর্ড হলো বি আর এস খতিয়ান। ১৯৯০ সালের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে ভূমি জরিপ করে এই জমির রেকর্ড প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাইহোক, চলমান জমির রেকর্ড হওয়াতে জমির মালিকানা সর্বশেষ আপডেট তথ্য জানতে এই খতিয়ান/ পর্চাটির ব্যাপক গুরুত্ব রয়েছে।
তাই অনলাইনে বি আর এস খতিয়ান অনুসন্ধান করে চেক করা তথ্যের মাধ্যমে জমির মালিকানা তথ্য থেকে করতে চাইলে, এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখুন।
বি আর এস খতিয়ান যাচাই
বি আর এস খতিয়ান যাচাই করতে dlrms.land.gov.bd -ওয়েবসাইটে যান। তারপর বিভাগ> জেলা> উপজেলা সিলেক্ট করে, খতিয়ানের ধরন বি আর এস বাছাই করুন। তারপর মৌজা সিলেক্ট করে খতিয়ানের তালিকা থেকে BRS Khatian Check করুন।

অর্থাৎ এখানে আপনার বি আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য:
- জমির বিভাগ> জেলা> উপজেলা> মৌজার নাম
- খতিয়ান নং/ দাগ নং/ জমির মালিকের নাম প্রয়োজন হবে।
এগুলো থাকলেই অনলাইনে বি আর এস পর্চা চেক করতে পারবেন এবং অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। যাইহোক, খতিয়ান অনুসন্ধান করার প্রক্রিয়াটি আরো সহজ ভাষায় বলতে গেলে, নিচের ছবিটি লক্ষ করুনঃ

- সর্বপ্রথম, dlrms.land.gov.bd লিংকে ভিজিট করুন
- সার্ভে খতিয়ানের বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করুন
- খতিয়ানের ধরন ঘরে বি আর এস ক্লিক করুন
- মৌজা সিলেক্ট করুন বা মৌজা নং লিখে সার্চ করুন
- প্রাপ্ত খতিয়ান এর তালিকা থেকে আপনার খতিয়ানটিতে ২ বার ক্লিক করে চেক করুন।
- খতিয়ানের তথ্য না পেলে, খতিয়ান নং লিখে খুঁজুন লেখাতে ক্লিক করুন। অথবা, ‘অধিকতর অনুসন্ধান, -এ ক্লিক করে, দাগ নং/ মালিকের নাম লিখে খুঁজুন।
এভাবে অনলাইনে BRS Khatian চেক করার পর, সেই খতিয়ানের আওতাভুক্ত জমির দাগ নম্বর ও মালিকানার (ভোগ-দখলকারীদের) নাম জানতে পারবেন।

এখান থেকে খতিয়ান টি সংগ্রহ করতে চাইলে, নিচের ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করবেন। তারপর উপরের ডান দিকের ‘ঝুড়ি’ (কার্ট) অপশনটিতে ক্লিক করে, আপনার খতিয়ানের ধরন, আবেদনের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে নিচের চেকআউট অপশনে ক্লিক করবেন।

তারপর Dlrms Land Gov BD ওয়েবসাইটে একটি নাগরিক অ্যাকাউন্ট রেজিস্টার করে, আপনার নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইত্যাদি তথ্য পূরণ করে ১০০ টাকা ফি পেমেন্ট করতে পারবেন। ফি পরিশোধ করার পর প্রাপ্ত পেমেন্ট রিসিট নিয়ে পরবর্তীতে নির্ধারিত তারিখে আপনার দেওয়া ঠিকানায় যোগাযোগ করলেই BRS খতিয়ান সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ
বি আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান | BRS Khatian Online Check
অনলাইনে বি আর এস পর্চা চেক করতে

- প্রথমেই, dlrms.land.gov.bd লিংকে ভিজিট করবেন
- সার্ভে খতিয়ানের বিভাগ, জেলা ও উপজেলা ধারাবাহিকভাবে বাছাই করবেন
- টেবিলের চতুর্থ ঘরে খতিয়ানের ধরন হিসেবে বি আর এস অপশনটিতে ক্লিক করবেন
- ৫ম ঘরে জমির মৌজা সিলেক্ট করবে বা মৌজা নাম লিখে সার্চ করবেন
- খতিয়ানের তালিকা চলে আসলে সেখান থেকে আপনার নামের খতিয়ান টিতে দুইবার ক্লিক করবেন
- খতিয়ানের তথ্য না আসলে খতিয়ান নং লিখে/ অধিকতার অনুসন্ধান অপশনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখে সার্চ করলেই আপনার বি আর এস পর্চা অনলাইন অনুসন্ধান হয়ে যাবে।
এভাবে তথ্য অনুসন্ধান করার পর ১০০ টাকা ফি পরিশোধ করে সার্টিফাইড কপি বা অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ
FAQ’s
বি আর এস হলো এক ধরনের পর্চা বা খতিয়ানের নাম। এর পূর্ণরূপ হলো – Bangladesh Revisional Survey.
হ্যাঁ। আপনার স্মার্ট ফোন দিয়েই brs খতিয়ান চেক করতে পারবেন। এর জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে জমির ঠিকানা ও খতিয়ানের ধরন সিলেক্ট করে খতিয়ান নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। এছাড়াও মোবাইলে DLRMS নামের মোবাইল অ্যাপ ইন্সটল করে, অ্যাপের মধ্যে প্রয়োজনীয় তথ্য পূরণ করে বি আর এস পর্চা যাচাই করা যাবে।
