/

অনলাইনে এস এ খতিয়ান অনুসন্ধান করুন ২০২৫

আপনার জমির এস এ পর্চা/ রেকর্ড চেক করতে চাচ্ছেন, তাহলে জমির এস এ খতিয়ান অনুসন্ধান করার দ্রুততম নিয়ম এখানে দেখে নিন।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর জমিদারী প্রথার বিলুপ্তি হলে, নতুন করে জমির রেকর্ড প্রস্তুত করা হয়। ১৯৫৬ সালে এই রেকর্ড তৈরি হয় এবং এর নাম দেওয়া হয় এস এ খতিয়ান। তৎকালীন সময়ের রেকর্ড অনুযায়ী জমির মালিকের নাম, মালিকানার ভিত্তিতে জমির পরিমাণ, দাগ নং ও অন্যান্য তথ্য জানতে এস এ খতিয়ান যাচাই করে দেখতে হয়।

আপনারও SA খতিয়ানের তথ্য চেক করার প্রয়োজন থাকলে, এই আর্টিকেলে এস এ খতিয়ান অনুসন্ধান ও সেই খতিয়ানের কপি সংগ্রহের বিস্তারিত পদ্ধতিটি দেখে নিন।

এস এ খতিয়ান অনুসন্ধান

অনলাইনে এস এ খতিয়ান অনুসন্ধান করতে, প্রথমে dlrms.land.gov.bd এই লিংকে যান। তারপর সার্ভে খতিয়ান অপশনের টেবিলে বিভাগ> জেলা> উপজেলা সিলেক্ট করুণ। এবার খতিয়ানের ধরন “এস এ” ক্লিক করে মৌজা ও খতিয়ান নং দিয়ে এস এ খতিয়ান চেক করতে পারবেন।

এভাবে SA Record চেক করার পর আপনার খতিয়ান নং অনুসারে জমির পরিমাণ, মালিকানার তথ্য ও দাগ নম্বর যাচাই করা যাবে। এখান থেকে SA Khatian Online Copy সংগ্রহ করতে চাইলে, ‘ঝুড়িতে রাখুন’ অপশনে ক্লিক করবেন।

তারপর ড্যাশবোর্ডের ডান দিকের উপরে ঝুড়ি অপশনে ক্লিক করে, খতিয়ানের অনলাইন কপি নাকি সার্টিফিকেট কপি সংগ্রহ করতে চান তা সিলেক্ট করবেন। শেষে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে নিচের ‘চেকআউট করুন’ অপশনে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে পেমেন্ট সম্পন্ন করবেন।

এস এ খতিয়ান চেক - এস এ খতিয়ান অনুসন্ধান করে অনলাইন কপি ডাউনলোড

কিভাবে পেমেন্ট পরিশোধ করার পর প্রাপ্ত রিসিট নিয়ে পরবর্তীতে নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার খতিয়ানের কপিটি নিতে পারবেন। 

আরও পড়ুনঃ

এস এ খতিয়ান যাচাই | এস এ রেকর্ড চেক

এস এ খতিয়ানের রেকর্ড চেক করার জন্য,

এস এ খতিয়ান অনুসন্ধান
  • সর্বপ্রথম dlrms.land.gov.bd লিংকে ভিজিট করুন 
  • এখানে সার্ভে ক্ষতিয়ান অপশন সিলেক্ট করা থাকবে, তারপর বিভাগ> জেলা> উপজেলা দিন
  • খতিয়ানের ধরন হিসেবে “এস এ” নির্বাচন করুন 
  • তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন 
  • খতিয়ানের তালিকা থেকে আপনার কাঙ্খিত খতিয়ানটিতে ২ বার ক্লিক করুন।

ব্যাস এবার আপনার এস এ খতিয়ানের যাবতীয় প্রয়োজনীয় তথ্য চেক করতে পারবেন। এখানে থেকে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি কিভাবে সংগ্রহ করতে পারবেন, সে বিষয়ে উপরের অংশে জানতে পেরেছেন। আশাকরি, সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আরও পড়ুনঃ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *