/

নাম ও দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করুন ২০২৫

অনলাইনে নাম ও দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতিটি জানতে এই পোস্টটি শেষ পর্যন্ত দেখে নিন।

বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষদের নানা সময়ে খতিয়ানের তথ্য অনুসন্ধান করার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই তাদের নিজ নিজ জমির খতিয়ান নং জানেন না। তবে তারা চাইলে জমির দাগ নম্বর কিংবা জমির মালিকের নাম দিয়েও খতিয়ানের তথ্য চেক করতে পারবে।

আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে নাম দিয়ে জমির মালিকানা যাচাই এবং দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার পদ্ধতি গুলো ছবিসহ দেখানো হয়েছে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিজেই নিজেই জমির মালিকানার তথ্য চেক করে নিন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম চেক

দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে সার্ভে খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করবেন। সর্বশেষ ঘরে, খতিয়ানের তালিকাতে মালিকের নাম না পেলে, ‘অধিকতর অনুসন্ধান’ লেখাতে ক্লিক করে জমির দাগ নম্বর লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলেই খতিয়ানের তথ্য চলে আসবে। 

বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন DLRMS ওয়েবসাইটটি আপডেট করে ব্যাপকভাবে তথ্য সংযোজন করা হয়েছে। তাই কোন জমির খতিয়ানের তথ্য বের করতে চাইলে, সেই জমির ঠিকানার তথ্য এবং খতিয়ানের ধরন সিলেক্ট করলেই সংশ্লিষ্ট মৌজা এলাকার যাবতীয় খতিয়ানের তালিকা চলে আসবে। সেখান থেকে আপনার কাঙ্খিত খতিয়ানটি চেক করে নিতে পারবেন।

কিন্তু তবুও যদি আপনার খতিয়ানটি খুঁজে না পান, তাহলে উপরোক্ত পদ্ধতিতে ‘অধিকতর অনুসন্ধান’ লেখাটিতে ক্লিক করে, সেই জমির দাগ নম্বর লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলেই হবে।

আরও পড়ুনঃ

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে-

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই - খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান
  • প্রথমে, dlrms.land.gov.bd ওয়েবসাইটে যান
  • সার্ভে খতিয়ানের বিভাগ> জেলা> উপজেলা> খতিয়ানের ধরন> মৌজা সিলেক্ট করুন
  • খতিয়ানের তালিকাতে মালিকের নাম না পেলে, ‘অধিকতর অনুসন্ধান’ লেখাতে ক্লিক করুন
  • জমির দাগ নম্বর লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন
  • উক্ত জমির খতিয়ানের তথ্য দেখতে পাবেন।

নাম দিয়ে জমির মালিকানা যাচাই

নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে সার্ভে খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করবেন। সর্বশেষ ঘরে খতিয়ানের তালিকাতে মালিকের নাম না পেলে, ‘অধিকতর অনুসন্ধান’ লেখাতে ক্লিক করে মালিকের নাম লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলেই মালিকানার তথ্য চলে আসবে। 

জমির মালিকানা যাচাই - জমির মালিকের নাম বের করার নিয়ম

উপরোক্তভাবে জমির মালিকের নাম যাচাই করা খুবই সহজ। কিছু ক্ষেত্রে আপনি মালিকের নাম না লিখলেও, অন্যান্য তথ্য পূরণ করেই খতিয়ানের তালিকা ঘরে স্থানীয় মৌজার অন্যান্য জমির মালিকের নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত জমির মালিকের নামটিতে ২বার ক্লিক করলেই খতিয়ানের বিস্তারিত তথ্য চলে আসবে। 

আর যদি তালিকাতে আপনার কাঙ্ক্ষিত জমির মালিকের নামটি না আসে, সেক্ষেত্রে উপরোক্ত পদ্ধতি অনুসারে ‘অধিকতার অনুসন্ধান’ লেখাতে ক্লিক করবেন। তারপর ‘দাগ নং’ ও ‘মালিকের নাম’ লেখা আলাদা আলাদা দুটি ঘর পাবেন। সেখানে মালিকের নাম ঘরে আপনার কাঙ্খিত জমির মালিকের নামটি লিখে সার্চ করলেই খতিয়ানের তথ্য চলে আসবে। 

সাধারণত যারা নিজের জমির খতিয়ান নং বা দাগ নম্বর জানেনা, তারা এই পদ্ধতিতে মালিকের নাম ব্যবহার করেই খতিয়ান অনুসন্ধান করতে পারবে। 

অনলাইনে জমির মালিকানা বের করার উপায়

অনলাইনে জমির মালিকানা যাচাই করার জন্য,

নাম দিয়ে জমির মালিকানা যাচাই - নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান
  • সর্বপ্রথম, dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
  • সার্ভে খতিয়ান সিলেক্ট করুন 
  • জমির বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন
  • খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করুন।
  • খতিয়ানের তালিকা ঘর থেকে আপনার খতিয়ানটি সিলেক্ট করুন 
  • খতিয়ানের তথ্য না পেলে,‘অধিকতর অনুসন্ধান’ লেখাতে ক্লিক করে দাগ নম্বর বা জমির মালিকের নাম লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন

ব্যাস, এভাবে অনলাইনে জমির মালিকানা বের করে নিতে পারবেন। মূলত যারা জমির মালিকের নাম জানেন না, তারা সেই জমির দাগ নম্বর লিখে সার্চ করবেন। আর যারা জমির দাগ নম্বর জানেন না, তারা সেই জমির মালিকের নাম লিখে সার্চ করতে হবে।

উপরোক্ত দুটি পদ্ধতিতেই আপনি খতিয়ানের তথ্য যাচাই করে নিতে পারবেন। এভাবে খতিয়ানের তথ্য চলে আসলে, সেই খতিয়ানটিতে দুইবার ক্লিক করলেই খতিয়ানের বিস্তারিত দেখানো হবে।

জমির মালিকানা যাচাই করে ই পর্চা ডাউনলোড

তারপর সেখান থেকে ‘ঝুড়িতে রাখুন’ অপশনে ক্লিক করে সেই খতিয়ানটি কার্টে যুক্ত করতে পারবেন। পরবর্তীতে উপরের ডান পাশের ‘ঝুড়ি’ অপশনে ক্লিক করে আপনার খতিয়ানটি সংগ্রহ করার জন্য আবেদনের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে, চেকআউট করবেন। তারপর আপনার ভোটার আইডি কার্ড এর সাথে মিল রেখে তথ্য পূরন করতে হবে। এর জন্য প্রয়োজনে everify bdris.gov.bd সাইট থেকে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করেও তথ্য চেক করে নিতে পারেন। তাহলেই সংশ্লিষ্ট খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *