/

পেটি খতিয়ান অনুসন্ধান করুন অনলাইনে ২০২৫

অনলাইনে পেটি খতিয়ান অনুসন্ধান করে মালিকানা তথ্য যাচাই করতে চাচ্ছেন? তাহলে পেটি খতিয়ান যাচাই করার সহজ পদ্ধতিটি এখানে দেখে নিন।

সাধারণত বিভিন্ন সময় কোন এক বা একাধিক মৌজা বিচ্ছিন্ন করে জমির জরিপ করার প্রয়োজন দেখা দেয়। এমতাবস্থায়, সেই এলাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সেটেলমেন্ট অফিসারের ক্ষমতা দিয়ে জরিপ করতে বলা হয়। এসময় ক্ষুদ্র এলাকায় জরিপ চালিয়ে যেই রেকর্ড প্রস্তুত করা হয় সেটিকেই পেটি খতিয়ান বলা হয়। 

নির্দিষ্ট এলাকায় বিভিন্ন সময়ে জমির ভাগ বন্টনে এই পেটি খতিয়ান প্রয়োজন হয়। তাই অনলাইনে কিভাবে পেটি খতিয়ান অনুসন্ধান করবেন এবং যাচাই করার পর অনলাইন কপি সংগ্রহ করবেন সে সম্পর্কে এখানে জেনে নিন।

পেটি খতিয়ান অনুসন্ধান

অনলাইনে পেটি খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর সার্ভে খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। খতিয়ানের ধরন থেকে “পেটি” সিলেক্ট করে মৌজা সিলেক্ট করলেই, সেই মৌজার পেটি খতিয়ানের তালিকা চলে আসবে। সর্বশেষে, কাঙ্ক্ষিত খতিয়ানটিতে দুই বার ক্লিক করলেই বিস্তারিত দেখতে পারবেন।

(বিঃদ্রঃ মৌজা সিলেক্ট করার পর খতিয়ানের তালিকা না আসলে, উপরের খালিঘরে খতিয়ান নং লিখে ‘খুঁজুন’ লেখাতে ক্লিক করবেন। এরপরও যদি তালিকা না আসে, তাহলে ‘অধিকতর অনুসন্ধান’ বাটনে ক্লিক করে জমির মালিকের নাম কিংবা দাগ নম্বর লিখে খুঁজবেন।)

সাধারণত, সারা বাংলাদেশের প্রতিটি এলাকার জন্য পেটি খতিয়ান প্রস্তুত করা হয়নি বা অনলাইনে সাবমিট করা নেই। তাই অনলাইনে অনুসন্ধান করে না পেলে সরাসরি আপনার স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনার জমির দাগ নম্বর ও মালিকানার তথ্য দিয়ে পেটি খতিয়ান যাচাই করে নিতে পারবেন।

এভাবে পেটি খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে, আপনি একটি নির্দিষ্ট খতিয়ানের অন্তর্ভুক্ত জমির মালিকদের নাম, দাগ নম্বর ও অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন। প্রয়োজনে এখান থেকে পেটি খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফিকেট কপিও সংগ্রহ করতে পারবে।

আরও পড়ুনঃ

পেটি খতিয়ান যাচাই ও ডাউনলোড

পেটি খতিয়ান যাচাই করতে,

  • প্রথমে dlrms.land.gov.bd লিংকে ভিজিট করুন 
  • বিভাগ>জেলা>উপজেলা সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরন হিসেবে পেটি খতিয়ান সিলেক্ট করুন
  • মৌজা সিলেক্ট করে খতিয়ানের তালিকা দেখুন 
  • খতিয়ানের তালিকা না আসলে খতিয়ান নং লিখে খুঁজুন
  • খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখে ‘খুঁজুন’
  • খতিয়ান পেলে, তাতে ২ বার ক্লিক করে পেটি খতিয়ানের বিস্তারিত যাচাই করুন

এবার এখান থেকেই আপনি চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। পেটি খতিয়ান ডাউনলোড করতে, 

  • খতিয়ান অনুসন্ধান করে বিস্তারিত তথ্য পেজের ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করুন
  • এবার উপরের ডান পাশের ‘ঝুড়ি’ আইকনে ক্লিক করুন
  • আবেদনের ধরন, খতিয়ানের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেক্ট করুন 
  • ‘চেকআউট করুন’ লেখাতে ক্লিক করে নাগরিক অ্যাকাউন্ট রেজিস্টার করুন 
  • আপনার নাম, NID Number, মোবাইল নাম্বার, ঠিকানা ও ইমেইল এড্রেস দিন
  • সর্বশেষে একটি মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করুন

ব্যাস, এভাবে আবেদন করার পর আপনাকে খতিয়ান সরবরাহের একটি নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে, সেই নির্ধারিত তারিখে আপনার সংশ্লিষ্ট ঠিকানায় সেই অনলাইন কপি/ সার্টিফাইড কপিটি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *