/

সি এস খতিয়ান অনুসন্ধান করুন মূহুর্তেই ২০২৫

জমির সি এস খতিয়ান যাচাই ও ডাউনলোড করতে চান? তাহলে সি এস খতিয়ান অনুসন্ধান করার বিস্তারিত এখানে দেখে নিন।

সি এস খতিয়ান হলো ভারতীয় উপমহাদেশের প্রথম জরিপকৃত একটি খতিয়ানের ধরন। মূলত ১৯২০ সালের পূর্ববর্তী সময়ে সরকারি আমিন গন প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ, মৌজা নকশা, জমির আয়তন ও অবস্থান তুলে ধরে এই সিএস খতিয়ান তৈরি করেছিল। বর্তমানেও সেই অতীত কালের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সি এস খতিয়ানের ব্যবহার দেখা যায়। 

আপনারও যদি সেই সি এস খতিয়ানের রেকর্ড বা কপি প্রয়োজন হয়, তাহলে এই আর্টিকেলে সি এস খতিয়ান অনুসন্ধান এবং অনলাইন কপি সংগ্রহের প্রক্রিয়া এখানে জেনে নিন।

সি এস খতিয়ান অনুসন্ধান

সি এস খতিয়ান অনুসন্ধান করতে, 

  • প্রথমে, dlrms.land.gov.bd ওয়েবপেজে যান
  • নির্দিষ্ট জমির বিভাগ> জেলা> উপজেলা নির্বাচন করুন
  • খতিয়ানের ধরন অপশনে ‘সি এস’ -এ ক্লিক করুন
  • মৌজা নং লিখে তালিকা থেকে আপনার মৌজা সিলেক্ট করুন
  • খতিয়ানের তালিকা থেকে আপনার কাঙ্খিত খতিয়ানে ২ বার ক্লিক করে বিস্তারিত চেক করুন 

(বিঃদ্রঃ এখানে খতিয়ানের তালিকায় আপনার খতিয়ানটি না পেলে, উপরে খতিয়ান নং লিখে ‘খুঁজুন’ লেখাতে ক্লিক করে সার্চ করবেন। তাও যদি না পান কিংবা যদি খতিয়ান নং না জানা থাকে, তাহলে ‘অধিকতর অনুসন্ধান’ -এ ক্লিক করে জমির মালিকের নাম বা দাগ নম্বর লিখে সার্চ করবেন।)

এভাবে সি এস খতিয়ান বা সি এস রেকর্ড চেক করে, আপনি জমির পূর্বকালের তথ্যগুলো যেমন, মালিকের নাম, প্রত্যেক মালিকের আওতায় জমির পরিমাণ, দাগ নম্বর ইত্যাদি তথ্য দেখতে পাবেন। তারপর এখান থেকে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপিও প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ

সি এস খতিয়ান যাচাই কপি সংগ্রহ

সি এস রেকর্ড (CS Record) অনলাইনে যাচাই করার পর খতিয়ানের কপি দেখতে পারলেও সরাসরি ডাউনলোড করতে পারবেন না।

সি এস খতিয়ান যাচাই করে অনলাইন কপি ডাউনলোড

এর জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করে আবেদন করতে হবে। খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফিকেট কপি সংগ্রহ করার জন্য সি এস খতিয়ান চেক করার পর,

  • নিচের ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করবেন
  • তারপর পুনরায় ঝুড়ি অপশনে ক্লিক করে খতিয়ান, আবেদনের ধরন ও জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করবেন 
  • তারপর চেক আউট অপশন এ ক্লিক করে রেজিস্টার/ লগইন করবেন
  • তারপর NID Number, ঠিকানা ও ইমেইল এড্রেস লিখে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন 
সি এস খতিয়ান চেক করে সার্টিফাইড কপি ডাউনলোড

পেমেন্ট সম্পন্ন হলে যেই পেমেন্ট রিসিট টি পাবেন সেটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। সেই রিসিটে খতিয়ানের কপি সরবরাহের তারিখ লেখা থাকবে। নির্ধারিত তারিখে আপনার নিজেরই তো ঠিকানা এগিয়ে এই রিসিটটি দেখিয়ে সি এস খতিয়ানের অনলাইন কপিটি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *