জমির খাজনা কত টাকা শতক ২০২৫
কৃষি জমি, বসতবাড়ি ও আবাসিক এলাকার জমির জন্য জমির খাজনা কত টাকা শতক সে সম্পর্কে আপডেট তথ্য জানতে সম্পূর্ণ লেখাটি পড়ে নিন।
কিছুদিন পূর্বেও জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিষদ করার জন্য স্থানীয় ভূমি অফিসে যেতে হতো। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মনগড়াভাবে বাড়তি খাজনা দাবি করতো। কিন্তু বর্তমানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার উপায় থাকায় বাড়তি খাজনা দাবি করার সুযোগ নেই। তবে আমাদের জেনে নেওয়া উচিত অনলাইনে বর্তমানে জমির খাজনা কত টাকা শতক।
এই আর্টিকেলটি থেকে আপনারা জমির খাজনা কত টাকা শতক এবং কৃষি জমির/ বসত বাড়ির এবং আবাসিক এলাকার ভূমি উন্নয়ন কর (খাজনা) কত সে সম্পর্কে আপডেট তথ্য জেনে নিতে পারবেন।
জমির খাজনা কত টাকা শতক ২০২৫
বর্তমানে বাংলাদেশে জমির খাজনা প্রতি ১ শতকের জন্য ২ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত জমা দিতে হয়। সাধারণত জমির ধরন এবং অবস্থানের ভিত্তিতে এই খাজনার পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
২০২৫ সালে কৃষি জমির খাজনা ১ শতকের জন্য ২ টাকা। বসতবাড়ি বা আবাসিক জমির খাজনা ১ শতকের জন্য ১০-১৫ টাকা। বাণিজ্যিক এলাকার জমির খাজনা ১ শতকের জন্য ৪০-৬০ টাকা।
এখানে, বসতবাড়ি বা আবাসিক জমি যদি পৌরসভা ভিত্তিক এলাকার অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রতি শতক জমির জন্য ১৫ টাকা খাজনা দিতে হবে। আবার বসতবাড়ি বা আবাসিক জমি যদি পৌরসভা ভিত্তিক এলাকার বাইরে হয়, অর্থাৎ উপজেলা ভিত্তিক এলাকা হয় তাহলে প্রতি শতক জমির জন্য ১০ টাকা খাজনা দিতে হবে।
একইভাবে, বাণিজ্যিক কোন জমি যদি পৌরসভা ভিত্তিক এলাকার অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রতি ১ শতক জমির জন্য ৬০ টাকা খাজনা দিতে হবে। আবার, বাণিজ্যিক কোন জমি যদি উপজেলা ভিত্তিক এলাকার অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রতি ১ শতক জমির জন্য ৬০ টাকা খাজনা দিতে হবে।
(বিঃদ্রঃ এখানে খাজনা হিসাবে উক্ত পরিমান টাকা বাৎসরিকভাবে প্রদান করতে হবে। অর্থাৎ, জমির ধরন অনুযায়ী বাৎসরিকভাবে ২ টাকা/ ১০-১৫ টাকা/ ৪০-৬০ টাকা জমা দিতে হবে।)
আরও পড়ুনঃ
- বি আর এস খতিয়ান অনুসন্ধান
- আর এস খতিয়ান অনুসন্ধান
- নামজারি করতে কত টাকা লাগে ২০২৫
- মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড
- জমির মালিকানা যাচাই
১ শতাংশ জমির খাজনা কত?
জমির খাজনার পরিমাণ জমির অবস্থান ও ধরনের ভিত্তিতে কম-বেশি হয়ে থাকে। যেমন:
- কৃষি/ আবাদি জমির ক্ষেত্রে ১ শতাংশ জমির খাজনা ২ টাকা।
- আবাসিক/ বসতি জমির ক্ষেত্রে ১ শতাংশ জমির খাজনা ১০-১৫ টাকা।
- বাণিজ্যিক জমির ক্ষেত্রে ১ শতাংশ জমির খাজনা ৪০-৬০ টাকা।
এছাড়াও ১ শতক জমির খাজনার পরিমাণ পৌরসভা ভিত্তিক এলাকায় বেশি এবং পৌরসভা বহির্ভূত এলাকায় কম। নিচে ভূমি উন্নয়ন কর (খাজনা) কত টাকা তার একটি তালিকা দেওয়া হলো:
| জমির ধরন | পৌরসভা এলাকায় খাজনা (শতক প্রতি) | পৌরসভা বহিঃস্থ এলাকায় খাজনা (শতক প্রতি) |
| কৃষি জমি | ২ টাকা | ২ টাকা |
| আবাসিক/ বসতি জমি | ১৫ টাকা | ১০ টাকা |
| বাণিজ্যিক জমি | ৬০ টাকা | ৪০ টাকা |
ভূমি উন্নয়ন কর (খাজনা) কত টাকা?
২০২৫ সালে বাংলাদেশে কৃষি বা আবাদি জমির জন্য ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রতি ১ শতাংশ = ২ (দুই) টাকা। বসতি বা আবাসিক জমির ভূমি উন্নয়ন কর জমা দিতে হবে প্রতি ১ শতাংশ = ১০-১৫ টাকা। অন্যদিকে, এই ভূমি উন্নয়ন কর বাণিজ্যিক জমির জন্য প্রতি ১ শতাংশ = ৪০-৬০ টাকা।
এভাবে বাংলাদেশের বিভিন্ন ধরনের জমির খাজনার পরিমাণ অবস্থানের ভিত্তিতে এবং জমির পরিমাণের ও ধরনের ভিত্তিতে ভিন্ন হয়ে থাকে। তাই একেক জায়গার জমির জন্য ২ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত শতক প্রতি কর পরিশোধ করতে হয়।
আমরা যদি প্রতি বিঘা জমির জন্য খাজনার পরিমাণ হিসাব করে থাকি, তাহলে এক বিঘা কৃষি জমির জন্য সর্বমোট ৬৬ টাকা খাজনা পরিশোধ করতে হবে। আবার এক বিঘা বসতি জমির জন্য আনুমানিক ৩৫০ থেকে ৫০০ টাকা কর পরিশোধ করতে হবে। এছাড়াও বাণিজ্যিক কোন এলাকার এক বিঘা পরিমাণ জমির জন্য প্রায় ১৩২০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত কর পরিশোধ করতে হবে।
আরও পড়ুনঃ
FAQ’s
কৃষি জমির খাজনা কত ২০২৫?
২০২৫ সালে বাংলাদেশে প্রতি ১ শতক কৃষি জমির জন্য খাজনার পরিমাণ ২ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এক বিঘা কৃষি জমির জন্য সর্বমোট ৬৬ টাকা ভূমি উন্নয়ন কর (খাজনা) জমা দিলেই হবে।
বসত বাড়ির খাজনা কত?
২০২৫ সালে বাংলাদেশে প্রতি ১ শতক বসত বাড়ির জন্য খাজনার পরিমাণ ১০-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এক বিঘা কৃষি জমির জন্য সর্বমোট ৩৩০-৫০০ টাকা খাজনা জমা দিতে হবে। এক্ষেত্রে পৌরসভার আওতাধীন এলাকায় বসতি জমির খাজনার পরিমাণ ১৫ টাকা/ শতক। অন্যদিকে, পৌরসভা বহিঃস্থ এলাকায় বসতি জমির খাজনার পরিমাণ ১০ টাকা/ শতক হবে।
জমির খাজনা বছরে কত?
সাধারণত জমির খাজনার পরিমাণ বাৎসরিকভাবেই নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ১ শতক কৃষি জমির খাজনা ২ টাকা, ১ শতক আবাসিক জমির খাজনা ১০-১৫ টাকা এবং ১ শতক বাণিজ্যিক জমির খাজনা ৪০-৬ টাকা প্রতিবছর জমা দিতে হবে।