/

দিয়ারা খতিয়ান যাচাই ও ডাউনলোড করুন ২০২৫

অনলাইনে দিয়ারা খতিয়ান অনুসন্ধান করে পর্চা বা রেকর্ড সংগ্রহ করতে চাচ্ছেন? তাহলে দিয়ারা খতিয়ান যাচাই ও ডাউনলোড করার নিয়ম এখানে দেখে নিন। 

মূলত সমুদ্র বা নদী তীরবর্তী অঞ্চলে জেগে ওঠা ভূখণ্ড/ চরে স্থানীয় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী যেই জমির রেকর্ড প্রস্তুত করা হয়, সেটিকে দিয়ারা খতিয়ান বলা হয়। দিয়ারা খতিয়ানের প্রচলন হয়েছিল ১৮৬২ সাল থেকে। সাধারণত রাজশাহী, নরসিংদী, চট্রগ্রাম ও বরিশালে সেটেলমেন্ট অফিসারের নেতৃত্বে এবং কয়েকটি আঞ্চলিক অফিস ও ক্যাম্পের মাধ্যমে সারাদেশে বিভিন্ন মৌজায় এই জরি পরিচালনা করা হয়।

যাইহোক, বিভিন্ন সময়ে আমাদের এই খতিয়ান করার কিংবা খতিয়ানের কপির প্রয়োজন হতে পারে। তাই দিয়ারা খতিয়ান যাচাই ও ডাউনলোড করার আগে সম্পূর্ণ লেখাটি দেখে নিন।

দিয়ারা খতিয়ান যাচাই

অনলাইনে দিয়ারা খতিয়ান যাচাই করতে, প্রথমে dlrms.land.gov.bd এই লিংকে ভিজিট করুন। তারপর সার্ভে খতিয়ানের অনুসন্ধান টেবিলে বিভাগ>জেলা>উপজেলা সিলেক্ট করে। খতিয়ানের ধরন থেকে ‘দিয়ারা’ সিলেক্ট করুন। শেষে মৌজা সিলেক্ট করে খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানে ২ বার ক্লিক করলেই দিয়ারা খতিয়ানের রেকর্ড চেক করতে পারবেন।

(বিঃদ্রঃ বাংলাদেশের সকল জেলাতে এবং সকল মৌজায় দিয়ারা খতিয়ানের রেকর্ড তৈরি করা নেই। তাই আপনার এলাকার দিয়ারা জরিপের রেকর্ড অনলাইনে নাও পেতে পারেন। যদি ইতিমধ্যেই আপনার এলাকায় কোন চরে জরিপ সম্পাদনা করা হয়ে থাকে, তাহলে সরাসরি স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন)

যাইহোক, উপরোক্তভাবে দিয়ারা খতিয়ান চেক করার পর আপনার খতিয়ান নং অনুসারে জমির পরিমাণ, মালিকানার তথ্য ও দাগ নম্বর দেখা যাবে। এখান থেকে তথ্য যাচাইয়ের পাশাপাশি দিয়ারা খতিয়ান অনলাইন কপি/ সার্টিফিকেট কপি সংগ্রহ করার আবেদন করতে পারবেন। 

আরও পড়ুনঃ

দিয়ারা খতিয়ান অনলাইনে অনুসন্ধান

দিয়ারা খতিয়ান অনলাইনে চেক করার জন্য,

  • প্রথমেই dlrms.land.gov.bd লিংকে ভিজিট করুন 
  • টেবিল থেকে বিভাগ>জেলা>উপজেলা সিলেক্ট করুন
  • খতিয়ানের ধরন হিসেবে “দিয়ারা” সিলেক্ট করুন 
  • মৌজা সিলেক্ট করুন বা মৌজা নং লিখে ‘খুঁজুন’
  • খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানে দুইবার ক্লিক করুন 
  • খতিয়ানের তালিকা না পেলে খতিয়ান নাম লিখে, অথবা ‘অধিকারতর অনুসন্ধান’ অপশনে জমির মালিকের নাম/ দাগ নম্বর লিখে খুঁজুন।
  • খতিয়ান খুঁজে পেলে দিয়ারা খতিয়ানের বিস্তারিত রেকর্ড দেখতে পাবেন

ব্যাস, এবার এখানে থেকে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি কিভাবে সংগ্রহ করতে পারবেন, সে বিষয়ে জানতে নিচের অংশটুকু পড়ে নিন। 

দিয়ারা খতিয়ান ডাউনলোড

অনলাইন থেকে দিয়ারা খতিয়ান ডাউনলোড করতে, খতিয়ান অনুসন্ধান করার পর দিয়ারা ভূমি রেকর্ডের তথ্য পেজের ‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করবেন। তারপর ড্যাশবোর্ডের উপরের ডান দিকের ঝুড়ি অপশনে ক্লিক করে, খতিয়ানের অনলাইন কপি/ সার্টিফিকেট কপি সিলেক্ট করবেন। শেষে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে নিচের ‘চেকআউট করুন’ -এ ক্লিক করবেন। 

এরপর আপনার সামনে একটি লগইন ইন্টারফেস আসবে। সেখানে লগইন বা রেজিস্ট্রেশন করে, নিম্নত তথ্যগুলো দিতে হবে-

  • আপনার সম্পূর্ণ নাম 
  • এনআইডি নাম্বার 
  • মোবাইল নাম্বার 
  • ঠিকানার তথ্য 
  • এবং ইমেইল এড্রেস

এসকল তথ্যগুলো দিয়ে ক্যাপচা পূরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করে আবেদন করতে হবে। ফি পরিশোধ করার পর প্রাপ্ত পেমেন্ট রিসিটে খতিয়ান সরবরাহের তারিখ উল্লেখ থাকবে। পরবর্তীতে সেই নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে দিয়ারা খতিয়ান অনলাইন কপি/ সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ

FAQ’s

দিয়ারা জরিপ কত সালে হয়?

সর্বপ্রথম ১৯৬২ সালে দিয়ারা জরিপের কার্যক্রম শুরু হয়েছে বলে dlrs.gov.bd থেকে জানা যায়।

দিয়ারা জরিপ কি?

সমুদ্র তীরবর্তী উপকূলীয় অঞ্চলে কিংবা নদী তীরবর্তী এলাকায় জেগে ওঠা ভূখণ্ড/ চরে জমির মালিকানার তথ্য লিপিবদ্ধ করতে যেই ভূমি জরিপ পরিচালনা করা হয়, সেটিই দিয়ারা জরিপ। এটি খতিয়ানের একটি ধরন হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *