/

বি‌ এস খতিয়ান যাচাই করুন ২০২৫

বাংলাদেশে বর্তমানে চলমান ভূমি জরিপ বা সর্বশেষ ভূমি জরিপের রেকর্ডকেই বিএস খতিয়ান বলা হয়ে থাকে। বর্তমান সময়ে বিভিন্ন জমি সংক্রান্ত বিবাদ মিমাংসায় এই বি এস খতিয়ান যাচাই করার গুরুত্ব অপরিসীম। কারণ অতীতকালের খতিয়ান গুলোর মালিকানার তথ্য দিয়ে বর্তমানে জমির বন্টন করা সম্ভব হয় না। 

মূলত অতীতের এস এ বা সি এস খতিয়ানের যে সকল ভুলগুলো লিপিবদ্ধ ছিল সেগুলো সংশোধন করার মাধ্যমেই নতুন খতিয়ান আরোপ করা হয়েছে। আর এই খতিয়ানের নাম দেওয়া হয়েছে বি এস খতিয়ান। প্রাথমিকভাবে শুধুমাত্র ঢাকা জেলার ভূমি জরিপ করার মাধ্যমে এই খতিয়ানের যাত্রা শুরু হয়েছিল। তবে বর্তমানে সারা দেশের সকল জেলাতেই BS Khatian এর ভূমি জরিপ চলমান রয়েছে।

বর্তমানে অনলাইন থেকে খুব সহজেই বিএস খতিয়ান অনুসন্ধান করে নিতে পারবেন। তবে এখনো পর্যন্ত সকল জেলার খতিয়ানের তথ্যগুলো অনলাইনে সাবমিট করা হয়নি। আপনার খতিয়ানের তথ্য অনলাইনে না পেলে ঘাবড়াবেন না। বরং কিছুদিন অপেক্ষা করে পুনরায় যাচাই করলে পেয়ে যেতে পারেন। 

আপনাদের জন্য এই আর্টিকেলে BS Khatian Online Check করার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো।

বি এস খতিয়ান অনুসন্ধান করতে কি কি লাগে?

  • জমির ঠিকানার বিভাগ,
  • জেলা,
  • উপজেলা,
  • মৌজা,
  • দাগ নং বা খতিয়ান নং,
  • অথবা, জমির মালিকের নাম। 

আরও পড়ুনঃ

অনলাইনে বি এস খতিয়ান যাচাই

বি এস খতিয়ান অনুসন্ধান করতে eporcha.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে আপনার বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম সিলেক্ট করুন। তারপর খতিয়ানের ধরন হিসেবে বি এস খতিয়ান সিলেক্ট করে জমির দাগ নং/ খতিয়ান নং লিখে সার্চ করলেই বি এস খতিয়ান যাচাই কপি যাবে।

বি এস খতিয়ান অনুসন্ধান - বি এস খতিয়ান চেক অনলাইন

এক্ষেত্রে উপরের ছবিতে দেখানো পেজে গিয়ে আপনারাঃ

  • খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম নির্বাচন করুন 
  • খতিয়ানের ধরন ঘরটিতে বি এস খতিয়ান সিলেক্ট করতে হবে
  • জমির দাগ নং/ খতিয়ান নং লিখে খুঁজুন
  • খতিয়ানের তথ্য না আসলে, অধিকতর অনুসন্ধান করে জমির মালিকের নাম লিখে “খুঁজুন”-এ ক্লিক করুন।

ব্যাস, আপনার খতিয়ানের যাবতীয় তথ্য নতুন একটি ওয়েব পেজে দেখানো হবে। কিন্তু সেখানে আপনার খতিয়ানের সংক্ষিপ্ত তথ্য দেখতে পাবেন।

বি এস খতিয়ান যাচাই - bs khatian check

আপনি যদি খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে চান, তাহলে বিস্তারিত লেখা অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই সেই খতিয়ানের বিস্তারিত তথ্য এবং মালিকানার তথ্যগুলো ধারাবাহিক ভাবে দেখতে পাবেন।

বি এস খতিয়ান ডাউনলোড অনলাইন

অনলাইনে বি এস পর্চা অনুসন্ধান করার পর, অনুসন্ধান পেজে থাকা অবস্থায় আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে অনলাইন কপিও সংগ্রহ করতে পারবেন আবার সার্টিফিকেট কপিও সংগ্রহ করতে পারবেন। উভয় ক্ষেত্রেই আপনাকে ১০০ টাকা ফি বিকাশ/ নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

বি এস খতিয়ান ডাউনলোড অনলাইন কপি

বি এস খতিয়ান ডাউনলোড করার জন্য একটি এনআইডি কার্ডের তথ্য দিবেন এবং মোবাইলে ওটিপি কোড ভেরিফাই করবেন। তারপর ঠিকানার তথ্য দিয়ে বিকাশ/ নগদের মাধ্যমে ১০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

তারপর নির্ধারিত সময়ের মধ্যেই আপনার খতিয়ানটি আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *